দারুচিনি (Cinnamon)
দারুচিনি অত্যন্ত সুগন্ধি ও সুস্বাদু একটি প্রাকৃতিক মসলা। রান্নায় বিশেষ স্বাদ ও ঘ্রাণ যোগ করতে এর ব্যবহার সারা বিশ্বেই জনপ্রিয়। উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়া ও আফ্রিকার বিভিন্ন ঝাল খাবারে যেমন এটি ব্যবহৃত হয়, তেমনি ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন মিষ্টি ও বেকারি আইটেমে দারুচিনি আলাদা স্বাদ যোগ করে।
প্রাচীনকাল থেকেই দারুচিনি খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে চীনে এর ঔষধি ব্যবহার পাওয়া যায়। প্রাচীন মিসরে শ্বাসকষ্টের ওষুধ তৈরি এবং মাংস সংরক্ষণে দারুচিনি ব্যবহার করা হতো। পরবর্তীতে এটি বিশ্বের অন্যতম মূল্যবান মসলায় পরিণত হয়।
পুষ্টিগুণ ও উপকারিতা:
• দারুচিনিতে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট
• শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ
• ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সহায়ক
• রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
• হৃদ্যন্ত্রের যত্নে সহায়ক
• স্মৃতিশক্তি রক্ষায় উপকারী
• আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সহায়তা করতে পারে
Country of Origin: Sri Lanka
📦 TRUST MAN – বিশুদ্ধ ও মানসম্মত মসলার নিশ্চয়তা
📞 অর্ডার করতে কল করুন:
01621843314





Reviews
There are no reviews yet.